Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্ত্রীকে ডেপুটেশনের আগে পুরকর্মীরা প্রস্তুতি সম্মেলন করলেন গোবরডাঙায়

আজ, সোমবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে একাধিক দাবিতে ডেপুটেশন দেবেন পুরকর্মীরা।

মন্ত্রীকে ডেপুটেশনের আগে পুরকর্মীরা প্রস্তুতি সম্মেলন করলেন গোবরডাঙায়
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ, সোমবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে একাধিক দাবিতে ডেপুটেশন দেবেন পুরকর্মীরা। তার আগে রবিবার গোবরডাঙার টাউন হলে বনগাঁ ও গোবরডাঙা পুরসভার কর্মীদের একটি সম্মেলন হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, গোবরডাঙার চেয়ারম্যান শঙ্কর দত্ত প্রমুখ।

Advertisement

আইএনটিটিইউসি সূত্রে জানা গিয়েছে, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের মধ্যে রয়েছে বনগাঁ ও গোবরডাঙা পুরসভা। দু’টি পুরসভাই রয়েছে তৃণমূলের দখলে। উন্নয়নের কাজের ক্ষেত্রে যাঁরা দিনরাত এক করে পরিশ্রম করেন, তাঁরা যেন আজ ‘বঞ্চিত।’ মিলছে না নায্য বেতন। শুধু তাই নয়, অনেক পদ শূন্য অবস্থাতে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে, স্থায়ী বা অস্থায়ী কর্মীদের মধ্যে কাজের চাপ বেড়ে যাচ্ছে। এইসব সমস্যা সমাধানের জন্য আজ সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ডেপুটেশন দেবেন আইএনটিটিইউসি’র পুরকর্মীরা।
এনিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত দাবিপূরণের জন্যই স্মারকলিপি জমা দেওয়া হবে। এদিকে দুই পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত ও গোপাল শেঠ বলেন, দুই শহরেই উন্নয়ন চলছে। তবে পুর কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে। তা নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। 
এদিন পুরকর্মচারীরা তাদের নিজেদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেছেন। সোমবার তাঁরা ডেপুটেশন দেবেন মন্ত্রীকে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ