আটকে গেল মুম্বই
  • ২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

মুম্বই: ঘরের মাঠে পয়েন্ট খোয়াল মুম্বই। রবিবার মুম্বই ফুটবল এরিনায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল পিটার ক্র্যাটকির দল। ৪৮ মিনিটে জিতিন এম এসের গোলে এগিয়ে যায় পেড্রো বেনালির নর্থ ইস্ট। ৮৫ মিনিটে ছাংতের গোলে মানরক্ষা মুম্বইয়ের। এক্ষেত্রে জনি কাউকোর ওভারহেড লব ধরে জোরালো শট নেন পেরেরা ডিয়াজ। নর্থ ইস্ট গোলরক্ষক তা প্রতিহত করলে ফিরতি বল থেকে হেডে গোল ছাংতের। এদিনের পর ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বই। অন্যদিকে, এখনও জয়হীন নর্থ ইস্ট। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পার্থিব গোগোইদের।

Advertisement