Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

চীনে বসে মুম্বইয়ের রোগীর সার্জারি!

চীনের সাংহাই থেকে ভারতের মুম্বই। ভৌগোলিক দূরত্ব ৬০০০ কিলোমিটারের কাছাকাছি।

চীনে বসে মুম্বইয়ের রোগীর সার্জারি!
  • ১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চীনের সাংহাই থেকে ভারতের মুম্বই। ভৌগোলিক দূরত্ব ৬০০০ কিলোমিটারের কাছাকাছি। তাতে কী! এই দূরত্বে অবস্থান করেই রোগীর অপারেশন সারলেন চিকিৎসক! 

Advertisement

প্রযুক্তির হাত ধরে দূরকে নিকট করে তোলার প্রয়াস বহু দিন আগে থেকেই রপ্ত করার চেষ্টা করছে ভরত। তবে ডাক্তার ও রোগীর মধ্যেকার দূরত্বকে মালুম না দিয়ে যে গোটা একটা অপারেশন হয়ে যেতে পারে, তা এর আগে ভারত দেখেইনি। অন্তত তেমনটাই দাবি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের। এই ‘অসম্ভব’-কে সম্ভব করে তুলেছে হাসপাতালের ইউরো অঙ্কোলজি ও রোবোটিক সার্জারি বিভাগ। এই বিভাগের গ্রুপ ডিরেক্টর ডাঃ টি বি যুবরাজা সাংহাইতে বসেই রোবোটিক পদ্ধতিতে মুম্বইয়ের দুই রোগীর সফল অস্ত্রোপচার সারলেন। প্রস্টেট ক্যান্সার ও কিডনির অপারেশনে ব্যবহৃত এই রিমোট রোবোটিক সার্জারি সিস্টেমকে ইতিমধ্যেই ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) মান্যতা দিয়েছে। তাদের ছাড়পত্র পেয়েই এই অস্ত্রোপচার করা হয়। রিমোট রোবোটিক সার্জারির এই সাফল্য বিশেষ সাক্ষর রাখবে বলেই আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। এই অস্ত্রোপচারে সময়ও লেগেছে অনেক কম। সার্জারি টিমের প্রধান ডাঃ টি বি যুবরাজা বলেন, ‘সাংহাইয়ের অনলাইন এনেবেলড কনসোলের মাধ্যমে কনসাল্টিং রুমে বসে রোগীদের অপারেশন হয়েছে। আমি একাধারে সাংহাইতে বসে সেটি পরিচালনা করেছি, হাসপাতালের ওটিতে একটি রোবট আমার নির্দেশ ও নিয়ন্ত্রণ মাফিক স্তরে স্তরে কাজ করেছে।’ যে সিস্টেমে অস্ত্রোপচারটি হয়েছে, তার নাম টোমাই। ইউএস এফডিএ অনুমোদিত একমাত্র রিমোট– রোবোটিক সার্জারি পদ্ধতি এই টোমাই। এটি শুধুমাত্র টে‍লিসার্জারির ক্ষেত্রেই ব্যবহার করা হয়। নিখুঁতভাবে নির্দেশ দেওয়ার ফলে এই দুই অস্ত্রোপচারই সফল হয়েছে। হাসপাতালের সিইও সন্তোষ শেট্টির মতে, ভারতীয় চিকিৎসাশাস্ত্রে এই সাফল্য একটা মাইলফলক তৈরি করল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ