Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লড়েও আরসিবির কাছে ১২ রানে হারল মুম্বই

ম্যাচে টানটান উত্তেজনা। কিন্তু শেষ হাসি হাসলেন বিরাট কোহলিরা।

লড়েও আরসিবির কাছে ১২ রানে হারল মুম্বই
  • ৭ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

মুম্বই, ৭ এপ্রিল: ম্যাচে টানটান উত্তেজনা। কিন্তু শেষ হাসি হাসলেন বিরাট কোহলিরা। মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে জিতল আরসিবি। আজ, সোমবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল আরসিবি ও মুম্বই। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এদিন আরসিবির হয়ে দুরন্ত ব্যাটিং করেন বিরাট কোহলি(৬৭) ও অধিনায়ক রজত পাতিদার(৬৪)। তাঁদের দু'জনের কাঁধে ভর করেই ও জিতেশ শর্মার(৪০) ঝোড়ো ব্যাটিংয়ের জেরে আরসিবি ২২১ রানে পৌঁছয়। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় মুম্বইয়ের টপ ওর্ডার। ধুন্ধুমার ব্যাটিং করলেও দলকে জেতাতে ব্যর্থ হলেন হার্দিক পান্ডিয়া (৪২)। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক ভর্মা (৫৬)।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ