Bartaman Logo
৯ জুন, ২০২৬

গরমে পুড়ছে একাধিক শহর, জারি তাপপ্রবাহের সতর্কতা! তালিকায় কোন কোন নাম?

চৈত্র শেষে বৈশাখের প্রথম দিনে তীব্র দহনে পুড়ছে বিভিন্ন রাজ্য। বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে আগামী ৪৮ ঘণ্টার জন্য মধ্য ও পূর্ব ভারতের একাধিক শহরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।

গরমে পুড়ছে একাধিক শহর, জারি তাপপ্রবাহের সতর্কতা! তালিকায় কোন কোন নাম?
  • ১৫ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ এপ্রিল: চৈত্র শেষে বৈশাখের প্রথম দিনে তীব্র দহনে পুড়ছে বিভিন্ন রাজ্য। বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে আগামী ৪৮ ঘণ্টার জন্য মধ্য ও পূর্ব ভারতের একাধিক শহরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এখানেই শেষ নয়। আগামী দু’-তিন সপ্তাহ ধরে ক্রমশ পারদ চড়বে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুব শীঘ্রই দিল্লির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। পাশের রাজ্য উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে তা পৌঁছে যেতে পারে ৪২-৪৩ ডিগ্রির ঘরে।

আগামী ১৮ তারিখ পর্যন্ত মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১৭ এপ্রিল পর্যন্ত মধ্য মহারাষ্ট্র ও মারাঠওয়াড়া অঞ্চলেও একই পরিস্থিতি দেখা যেতে পারে। চলতি সপ্তাহেই ওড়িশা ও ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় একটানা তিনদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। নাগপুর, ভোপাল, অমরাবতী এবং ভুবনেশ্বরে ১৬ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। কিছু এলাকার সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। জারি হয়েছে লাল সতর্কতা। 

সম্পর্কিত সংবাদ