Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

৪৬ নম্বর ওয়ার্ডে গজিয়ে উঠেছে একাধিক খাটাল, পদক্ষেপের দাবি

দীর্ঘ প্রচেষ্টার পর শিলিগুড়ি পুরসভা শহরের কেন্দ্রস্থল মহানন্দা সেতুর নিচ থেকে একে একে খাটাল সরিয়ে দিতে সক্ষম হয়েছে। তৃণমূল পরিচালিত বোর্ড গঠনের পর ২০২৪ সালে এই খাটাল উচ্ছেদ অভিযান সফল হয়।

৪৬ নম্বর ওয়ার্ডে গজিয়ে উঠেছে একাধিক খাটাল, পদক্ষেপের দাবি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: দীর্ঘ প্রচেষ্টার পর শিলিগুড়ি পুরসভা শহরের কেন্দ্রস্থল মহানন্দা সেতুর নিচ থেকে একে একে খাটাল সরিয়ে দিতে সক্ষম হয়েছে। তৃণমূল পরিচালিত বোর্ড গঠনের পর ২০২৪ সালে এই খাটাল উচ্ছেদ অভিযান সফল হয়। শহরের মাঝখান থেকে একে একে সমস্ত খাটাল উঠে গেলেও এই সমস্যা থেকে শহর পুরোপুরি মুক্ত হতে পারেনি। শহরের মাঝখানে মহানন্দা সেতুর নীচ থেকে খাটাল উঠে গিয়ে ৪৬ নম্বর ওয়ার্ডের গজিয়ে ওঠেছে। পাশাপাশি ৩ এবং ৫ নম্বর ওয়ার্ডেও মহানন্দা নদী ঘেঁষে কিছু  খাটাল তৈরি হয়েছে। এই খাটাল থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ, এলাকার সৌন্দর্যায়ন নষ্ট হওয়ার পাশাপাশি ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বাড়িয়েছে। নাজেহাল এলাকার বাসিন্দারা। ৪৬ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন সময়ে শিলিগুড়ি পুরসভায় অভিযোগ জানানো হয়েছে। ওই ওয়ার্ডের পাশাপাশি শহর লাগোয়া অনেক বস্তি অঞ্চলে কিছু খাটাল গজিয়ে উঠেছে।  খাটালের নোংরা জল, আবর্জনা ড্রেনে গিয়ে পড়ছে। এতে ড্রেন বন্ধ হয়ে এলাকার নিকাশি ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিচ্ছে। ওয়ার্ডের খাটাল লাগোয়া এলাকার  নাগরিকদের অভিযোগ, বসতি এলাকায় খাটাল থাকার ফলে নানা ধরনের সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে। মশা  মাছির উপদ্রব বেড়েই চলেছে। সেই সঙ্গে লাগোয়া নদীর জল দূষিত হচ্ছে। সেই দূষিত জল থেকে চর্মরোগ দেখা দিচ্ছে। মশার উপদ্রব বেড়ে গিয়ে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বেড়েছে।  

Advertisement

লাগাতার এধরনে  অভিযোগ আসতে থাকায় খাটালের বিরুদ্ধে শিলিগুড়ি পুরসভা কঠোর পদক্ষেপ করতে চলেছে। এপ্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, খাটাল নিয়ে আমাদের অভিযান অব্যাহত ছিল। কিন্তু মাঝে মামলা সংক্রান্ত আইনি জটিলতায় কিছুদিন তা বন্ধ ছিল। জটিলতা কেটেছে। এবার আমরা এই ধরনের খাটাল উচ্ছেদের জন্য কঠোর পদক্ষেপ করব। শহরের সুস্বাস্থ্যের জন্য বসতি এলাকায় খাটাল থাকা উচিত নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ