Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লির মুস্তফাবাদে বিল্ডিং বিপর্যয়: মৃত্যু হল ১১ জনের

আচমকাই ভেঙে পড়ল চারতলা বিল্ডিং। ভোরবেলায় ঘুমের মধ্যেই মৃত্যু হল চারজনের

দিল্লির মুস্তফাবাদে বিল্ডিং বিপর্যয়: মৃত্যু হল ১১ জনের
  • ১৯ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ এপ্রিল: দেশের রাজধানীতে বিল্ডিং বিপর্যয়। আচমকাই ভেঙে পড়ল চারতলা বাড়ি। ভোরবেলায় ঘুমের মধ্যেই মৃত্যু হল বহু জনের। আজ, শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির মুস্তফাবাদে। আর এই বহুতল বিপর্যয়ের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভোর ৩টে নাগাদ দিল্লির মুস্তফাবাদে ভেঙে পড়ে একটি বহুতল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজে সমস্যা দেখা দেয়।

Advertisement

প্রথমে জানা গিয়েছিল ওই বহুতল ভেঙে মৃত্যু হয়েছে চারজনের। পরে পুলিসের তরফে জানানো হয় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মোট ১১ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। ধ্বংসস্তূপ থেকে আরও ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন অল্পবিস্তর জখম হওয়ায়, চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন হাসপাতালে। বাকি ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর। বিল্ডিংটির ভেঙে পড়ার মুহূর্ত একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। কিন্তু কীভাবে ভেঙে পড়ল বহুতলটি? তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিস। অপরদিকে উত্তরপ্রদেশের মিরাটে ঝড়ের দাপটে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচজনের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ