Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুকুল রায়ের স্মরণসভা হালিশহরে

মুকুল রায়ের স্মরণসভায় ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার হালিশহরের বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানো হয়

মুকুল রায়ের স্মরণসভা হালিশহরে
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মুকুল রায়ের স্মরণসভায় ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার হালিশহরের বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানো হয়। স্মরণসভায় পার্থ ভৌমিক বলেন, সিনিয়রকে কীভাবে শ্রদ্ধা জানানো উচিত সেই শিক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মুকুল রায়ের শেষ যাত্রায় গোটা পথ হেঁটে তিনি সেই শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই শিক্ষা পেয়েছি প্রবীণদের সম্মান জানাতে হবে। অনেক পরিশ্রম, নিষ্ঠা, তৎপরতার মধ্য দিয়ে মুকুল রায় মুকুল রায় হয়েছিলেন। প্রতিটি ব্লকের তৃণমূল কর্মীদের তিনি চিনতেন। দূরদর্শী সম্পন্ন মানুষ ছিলেন মুকুল রায়। রাজনৈতিক নেতাদের কত ধৈর্যশীল হতে হয় তার প্রকৃষ্ট উদাহরণ মুকুল রায়। স্মরণসভায় পার্থ ভৌমিক ছাড়াও শ্রদ্ধা জানান স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সোমনাথ শ্যাম, প্রাক্তন বিধায়ক তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায়, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য। শুভ্রাংশু বলেন, আমি বাবার দ্বিতীয় ছেলে ছিলাম, বাবার প্রথম সন্তান তৃণমূল কংগ্রেস। মুকুল রায়ের বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা অভিজ্ঞতার কথা এদিন তুলে ধরেন কাঁচরাপাড়া, হালিশহরের তাঁর দীর্ঘদিনের কর্মী এবং নেতারা।  শ্রদ্ধা জানাচ্ছেন পার্থ ভৌমিক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ