Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটির বাড়ি, বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চ মাধ্যমিকে ৯৪.৪ শতাংশ খালেদুলের

মেধা থাকলে তা প্রকাশ হওয়া অনিবার্য। কোনও বাধাই সেটা রুখতে পারে না। সেই উদারহণ তৈরি করেছেন হলদিবাড়ি ব্লকের পশ্চিম হেমকুমারী সরকার পাড়ার খালেদুল সরকার।

মাটির বাড়ি, বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চ মাধ্যমিকে ৯৪.৪ শতাংশ খালেদুলের
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: মেধা থাকলে তা প্রকাশ হওয়া অনিবার্য। কোনও বাধাই সেটা রুখতে পারে না। সেই উদারহণ তৈরি করেছেন হলদিবাড়ি ব্লকের পশ্চিম হেমকুমারী সরকার পাড়ার খালেদুল সরকার। 

Advertisement

মাটির বাড়ি। বাবা পরিযায়ী শ্রমিক। সেই পরিবারের ছেলে খালেদুল উচ্চ মাধ্যমিকে ৪৭২ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি ধৈর্য্য নারায়ণ হাইস্কুলের ছাত্র। বাবা কেরলে কাজ করে সংসারের জন্য টাকা পাঠান। আর্থিক অবস্থা খুবই খারাপ। কিন্তু এসব তাঁর পড়াশোনায় প্রভাব ফেলতে পারেনি। লক্ষ্যে অবিচল থাকায় অনটনের মধ্যেও ৯৪.৪ শতাংশ নম্বর এনেছেন। তার ফলাফলই বাড়িতে বইয়ে দিয়েছে খুশির জোয়ার। খালেদুল ভবিষ্যতে ভারতীয় সেনায় যেতে চান। দেশের সেবায় ব্রতী হতে চান। তাঁর এই ভাবনাকে গ্রামবাসী কুর্নিশ জানিয়েছে।  
তাঁর মা খালেদা বানু বলেন, আমাদের চারজনের সংসার। আমার স্বামী দীর্ঘদিন ধরে কেরলে কাজ করেন। বাড়িতে তেমন আসতে পারে না। আমাদের ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছি। কারণ, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। ছেলের এই সফলতায় আমরা খুশি। ওর বাবাকেও খবর পাঠিয়েছি। তিনিও খুশি। সকলে ওর পাশে থাকলে খালেদুল নিজের লক্ষ্যে অবশই পৌঁছবে।
খালেদুলের এই সফলতার পিছনে বাবা, মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের অবদান স্বীকার করেছেন।
এবিষয়ে ধৈর্য্য নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক দীপককুমার সাহা বলেন, খালেদুল আগাগোড়াই মেধাবী ছাত্র। ও যে ভালো ফল করবে আমরা আশা করেছিলাম। ও অনেকদূর এগিয়ে যাক, এই আশা করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ