Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেটেলিতে হাতি ভাঙল ঘর, খেল চাল

মেটেলিতে হাতি ভাঙল ঘর, খেল চাল
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার ভোরে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরার স্কুলপাড়ায় একটি বাড়ি ভেঙে মজুত রাখা ১০ বস্তা ধান খেয়ে নষ্ট করে দেয় একটি হাতি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী গোরুমারা জঙ্গল থেকে দলছুট একটি হাতি চলে আসে উত্তর ধূপঝোরায়। প্রথমেই হাতিটি পূর্ণিমা রায়ের বাড়ি ভেঙে দেয়। ঘরে রাখা ধান খাওয়া শুরু করে। প্রায় ৩০ মিনিট তাণ্ডব চালিয়ে একে একে ১০ বস্তা ধান খেয়ে, নষ্ট করে। এরপর স্থানীয়  বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি ফের ওই এলাকা থেকে মূর্তি নদী পেরিয়ে পানঝোরা জঙ্গলে চলে যায়। খবর পেয়ে ধূপঝোরা বিটের বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ