• অল্লু অর্জুনের বোনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। অ্যাটলির পরিচালনায় প্রথমবার কাজ করছেন অল্লু। তাঁর আগের ছবি ‘পুষ্পা ২’ বক্স অফিসে দারুণ ফল করেছিল। ফলে পরের ছবি নিয়েও প্রত্যাশা রয়েছে দর্শক মহলে। ছবিতে তিন প্রজন্মের গল্প বলবেন পরিচালক। সেখানে মোট চারটি চরিত্রে দেখা যাবে অল্লুকে। অভিনেতার বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর। এই আবহে শোনা যাচ্ছে, ছবিতে থাকছেন ম্রুনালও। তবে অল্লুর বিপরীতে নয়, বরং তাঁর বোনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন ম্রুনাল। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। শীঘ্রই এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন নির্মাতারা। বর্তমানে পুরোদমে ছবির শ্যুটিং চলছে হায়দরাবাদে। সবকিছু ঠিক থাকলে দু’টি ভাগে মুক্তি পাবে ছবিটি। প্রথমটি মুক্তি পেতে পারে আগামী বছর শেষের দিকে বা ২০২৭ সালে।



