Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মূর্তিতে বেড়াতে এসে দলের নেতাদের উপর ক্ষোভ বারলার

মূর্তিতে বেড়াতে এসে দলের নেতাদের উপর ক্ষোভ বারলার
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার বিকেলে মেটেলির মূর্তিতে সপরিবারে বেড়াতে এসে ফের দলের নেতাদের প্রতি ক্ষোভ উগরে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। তিনি বলেন, জানুয়ারি মাসে শেষে ফের ময়দানে নামবেন। শ্রমিকদের সঙ্গে নিয়ে বৈঠক করবেন। মানুষের মনের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। মানুষ আমাকে চাইছে। দল যাঁদের দায়িত্ব দিয়েছে তাঁরা সেই দায়িত্ব পালন করতে পারেননি। 
Advertisement
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় অনেক জলঘোলা করেছেন। মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ফলস্বরূপ বিজেপির প্রার্থী ধরাশায়ী হন। আসনটি দখল করে তৃণমূল কংগ্রেস।  
সম্পর্কিত সংবাদ