Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে চিড়িয়াখানা ইউসুফের প্রস্তাবে সাড়া কেন্দ্রের, রাজ্যকে চিঠি

মুর্শিদাবাদে চিড়িয়াখানা ইউসুফের প্রস্তাবে সাড়া কেন্দ্রের, রাজ্যকে চিঠি
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: মুর্শিদাবাদে চিড়িয়াখানা তৈরির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। রবিবার এই দাবি করলেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান। এদিন সাংসদ কান্দিতে একটি অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন।
Advertisement
তিনি বলেন, মুর্শিদাবাদে একটি চিড়িয়াখানা তৈরির জন্য দিল্লিতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তর রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। আগামী দিন আমি দিল্লিতে গেলে এবিষয়ে ফের দপ্তরে দেখা করে বিস্তারিত জানার চেষ্টা করব।
জেলায় স্পোর্টস অ্যাকাডেমি তৈরির ব্যাপারে কাজ অনেক দূর এগিয়েছে বলে তিনি জানান। ইউসুফ বলেন, স্পোর্টস অ্যাকাডেমি তৈরির ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। এমনকী রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করে অনুমতি দেওয়ার অনুরোধও করা হয়েছে। পাশাপাশি পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের স্পোর্টস মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ করব। যাতে অ্যাকাডেমি খোলার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সাহায্য পাওয়া যায়।
সম্পর্কিত সংবাদ