Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়ূরেশ্বরে গর্তে জমা জলে বালকের দেহ উদ্ধার

ময়ূরেশ্বরে গর্তে জমা জলে বালকের দেহ উদ্ধার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: একদিন নিখোঁজ থাকার পর ময়ূরেশ্বরের কুনুটিয়া গ্রামে গর্তে জমা জল থেকে এক বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ আমির শেখ(৭)। সে স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বুধবার সকালে সে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার জন্য জেদ ধরেছিল। কিন্তু দুর্ঘটনার আশঙ্কায় পরিবার সাইকেল না দেওয়ায় সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পুলিসও গ্রামে এসে খোঁজ শুরু করে। অবশেষে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ গ্রামেরই একটি গর্তে জমে থাকা জলে বালকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। 
Advertisement
পরিবারের সদস্যরা জানান, গ্রামে একটি বিল্ডিং তৈরি হচ্ছে। নির্মাণ কাজের জন্য তারই পাশে গর্ত করে জল রাখা হয়েছে। সেই জল থেকেই দেহটি উদ্ধার হয়। যদিও এনিয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিস জানিয়েছে, ওই বালক গর্তের পাশ দিয়ে যাওয়ার সময় কোনভাবে কাদায় পা পিছলে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
সম্পর্কিত সংবাদ