সংবাদদাতা, মাথাভাঙা: মায়ের ঘরে আগুন লাগিয়ে দিল ছেলে। মঙ্গলবার মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়িতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে পুলিস এসে আটক করে নিয়ে যায়।
Advertisement
স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে বাড়িতেই ছিল। পুলিস ওই যুবকের হেফাজত থেকে সেটিও বাজেয়াপ্ত করেছে। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে ওই যুবকের স্ত্রী সন্তানকে নিয়ে বাপেরবাড়ি চলে যান। তারপর থেকে ছেলেটি অস্বাভাবিক আচরণ শুরু করে। এর আগে পোষা কুকুরের লেজ কেটে দিয়েছিল। এদিন সে নিজের মায়ের ঘরে আগুন লাগিয়ে দেয়।
যুবকের মা কুসুম বিশ্বাস বলেন, ছেলে আচমকাই ঘরে ঢুকে লেপ, তোষক, মশারি সহ কাপড় একজায়গায় করে আগুন ধরিয়ে দেয়। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে দমকল কর্মীরা এসে আগুন নেভান। স্থানীয়রা না এলে আরও বড় ক্ষতি হয়ে যেত।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় বলেন, ছেলেটি প্রায়শই মায়ের সঙ্গে ঝামেলা করত শুনেছি। এদিন ঘরে আগুন লাগিয়ে দেয়। মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার বলেন, একটি ছেলে নিজের মায়ের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। ওকে থানায় নিয়ে আসা হয়েছে। মানসিক কোনও সমস্যা রয়েছে কি না, চিকিৎসকদের সঙ্গে কথা বলে দেখা হচ্ছে।