Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রিভিউয়ে নম্বর বেড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম শালকুমারহাটের মৌমা

রিভিউয়ে নম্বর বেড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম শালকুমারহাটের মৌমা
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: রিভিউ করার পর উচ্চ মাধ্যমিকে ২ নম্বর বাড়ল। তারই সুবাদে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার হাট হাইস্কুলের ছাত্রী মৌমা বিশ্বাস উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান পেলেন। বৃহস্পতিবার এই খবরে জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া ছড়িয়েছে। 

Advertisement

এবার উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম হয়েছেন আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাইস্কুলের ছাত্রী অনুষ্কা শর্মা ও অষ্টম হয়েছেন ফালাকাটা হাইস্কুলের ছাত্র জ্যোতির্ময় দত্ত। রিভিউয়ের পর শালকুমার হাট হাইস্কুলের মৌমা নবম হওয়ায় মেধা তালিকায় জেলার তিন জন জায়গা করে নিলেন। স্বভাবতই জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া ছড়িয়েছে। উচ্চ মাধ্যমিকের কলা বিভাগের ছাত্রী মৌমার প্রাপ্ত নম্বর ছিল ৪৮৬। রিভিউয়ে ভূগোলে মৌমার ২ নম্বর বেড়ে যাওয়ায় তাঁর মোট নম্বর দাঁড়ায় ৪৮৮। ফলে মৌমা মেধা তালিকার নবম স্থান পেয়েছেন। আলিপুরদুয়ার জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) আশাহনুল করিম বলেন, শালকুমারের মতো প্রত্যন্ত এলাকা থেকে মৌমা বিশ্বাস উচ্চ মাধ্যিমকের মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় আমার আরও বেশি ভালো লাগছে।
মৌমার বাবা ধ্রুবজ্যোতি বিশ্বসের কম্পিউটারের দোকান আছে। তিনি বলেন, আমার প্রত্যাশা ছিল মেয়ে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা পাবে। কিন্তু পরীক্ষার ফল বের হওয়ার পর তা হয়নি। রিভিউ করার পর সেই প্রত্যাশা পূরণ হল। মৌমা বলেন, রিভিউ করার পর ভূগোলে আমার ২ নম্বর বেড়েছে। সেই সুবাদে মেধা তালিকায় জায়গা হওয়ায় ভালো লাগছে। এদিকে শিক্ষাদপ্তর থেকে এই খবর আসতেই শালকুমার হাট হাইস্কুলের শিক্ষকরা এদিন স্কুলে গিয়ে প্রিয় ছাত্রীকে সংবর্ধনা দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ