Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় ১৩ বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা, বাড়িতে ‘মধুচক্র’ নিয়ে আপত্তি ছিল শুভদীপের

বাড়িতে অন্য পুরুষের যাতায়াত নিয়ে আপত্তি ছিল ছেলের। বাড়িতে কার্যত গড়ে উঠেছিল মধুচক্রের আসর! ছেলে তার প্রতিবাদ করেছিল।

দেগঙ্গায় ১৩ বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা, বাড়িতে ‘মধুচক্র’ নিয়ে আপত্তি ছিল শুভদীপের
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়িতে অন্য পুরুষের যাতায়াত নিয়ে আপত্তি ছিল ছেলের। বাড়িতে কার্যত গড়ে উঠেছিল মধুচক্রের আসর! ছেলে তার প্রতিবাদ করেছিল। সেকারণেই কি তাকে খুন করা হয়েছে? দেগঙ্গার যাদবপুর গ্রামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। মৃতের নাম শুভদীপ পাল (১৩)। এই ঘটনায় তার মা সান্তু পালকে গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানার পুলিশ। তবে, খুনের কথা অস্বীকার করেছে মা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভদীপের বাবা কর্মসূত্রে থাকেন কলকাতায়। দেগঙ্গায় গ্রামের বাড়িতে থাকত মা ও ছেলে। প্রতিবেশীদের অভিযোগ, স্বামী বাড়িতে না থাকায় সান্তুর বাড়িতে একাধিক পুরুষের যাতায়াত ছিল। বাড়িতেই ‘মধুচক্র’ চালাত সে। এ নিয়ে শুভদীপের আপত্তি ছিল। সে অনেকবার মাকে সতর্কও করেছিল। প্রতিবেশীরা জানান, প্রায়ই মা-ছেলের মধ্যে এ নিয়ে অশান্তি হত। রবিবার রাতে আমরা বিপদের খবর পাই। স্থানীয়রা গিয়ে দেখেন, বাড়ির বারান্দায় নিথর অবস্থায় পড়ে রয়েছে শুভদীপ। পাশেই বসেছিল সান্তু। প্রতিবেশীদের দাবি, সেই সময় সান্তু মদ্যপ অবস্থায় ছিল। শুভদীপের গলায় কালশিটের দাগ ছিল। পাশাপাশি তার শরীরের একাধিক জায়গায় ছিল আঘাতের চিহ্ন। প্রতিবেশীরাই শুভদীপকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে ডাক্তাররা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন। এরপর সন্দেহ ঘনীভূত হয়। স্থানীয়দের একাংশ সান্তুর বিরুদ্ধেই ছেলেকে খুনের অভিযোগ তুলেছে।স্থানীয় বাসিন্দা পার্থ পাল এবং শঙ্কর কর্মকার বলেন, ওই বাড়িতে প্রায়ই বিভিন্ন পুরুষ আসত। তা পছন্দ করত না শুভদীপ, উলটে মায়ের কাজকর্মে আপত্তি জানাত। সে প্রতিবাদ করায় হয়ত তাকে খুন করা হয়েছে। আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সান্তু পালকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে, পুলিশি জেরায় খুনের অভিযোগ অস্বীকার করেছে সান্তু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভদীপের মায়ের দাবি, ঘটনার সময় বাড়ির বাইরে রান্না করছিল সে। শুভদীপ তখন ঘরের ভিতরে দড়ি নিয়ে খেলছিল। অসাবধানতাবশত গলায় দড়ি জড়িয়ে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি ঘটনার সময় বাড়িতে কে কে ছিল, শুভদীপের সঙ্গে শেষবার কী ঘটেছিল এবং তার মৃত্যুর পিছনে আঘাতজনিত কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ