সংবাদদাতা, নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে মঙ্গলবার রাতে এসএসবি’র অভিযানে ধরা পড়েছে ‘অপহরণকারী’ মা ও ছেলে। নেপালের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে ধরা হয় তাদের। পরে খড়িবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয় তাদের।
সংবাদদাতা, নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে মঙ্গলবার রাতে এসএসবি’র অভিযানে ধরা পড়েছে ‘অপহরণকারী’ মা ও ছেলে। নেপালের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে ধরা হয় তাদের। পরে খড়িবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয় তাদের।
পুলিস জানিয়েছে, ধৃতরা হল শঙ্কর রাই ও কাঞ্চি রাই। তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। নেপালের ভোজপুর জেলার দোভান ও ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার জিরো গ্রামের বাসিন্দা এরা। পুলিস প্রাথমিক তদন্তে জেনেছে, ধৃত মা ও ছেলে নেপালের ১৬ বছরের এক নাবালিকাকে সেখান থেকে ভারতে নিয়ে আসে। পানিট্যাঙ্কি ইমিগ্রেশনে কর্তব্যরত ৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের ওই তিনজনকে দেখে সন্দেহ হয়। তিনজনকে জেরা করা হলে কথায় অসঙ্গতি পান জওয়ানরা। পরে নাবালিকাকে উদ্ধার করে মা ও ছেলেকে রাতেই খড়িবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতদের হেফাজত থেকে নেপালের ভোটার কার্ড ও পরিচয়পত্র সহ ভারতীয় ভোটার, আধার ও প্যান কার্ড উদ্ধার হয়েছে।
পুলিসের তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, ধৃত মা ও ছেলে নেপাল ছাড়াও ভারতের অরুণাচল প্রদেশের বসিন্দা। মাস চারেক আগে ধৃত শঙ্কর অরুণাচল প্রদেশ থেকে নেপালে তার আদি গ্রাম ভোজপুর জেলার দোভানে যায়। সেখানে ১৬ বছরের নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এরপর সে তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। ধৃত যুবক নাবালিকাকে অরুণাচলপ্রদেশে নিয়ে যেতে চায়। এজন্য সে তার মা কাঞ্চিকে নেপালে ডাকে। সেইমতো কাঞ্চি নেপালে পৌঁছয়। এরপর গত রবিবার নাবালিকাকে নিয়ে মা ও ছেলে দোভান থেকে কাঁকড়ভিটার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভারতে প্রবেশের সময় তাদের ধরা হয়েছে। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।