Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মুনিরকে খুনের ছক কষে মোসাদ! দাবি ব্রাজিলের সাংবাদিকের

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ব্রাজিলের সাংবাদিক ও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ পেপে এসকোবার।

মুনিরকে খুনের ছক কষে মোসাদ! দাবি ব্রাজিলের সাংবাদিকের
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জেনেভা: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ব্রাজিলের সাংবাদিক ও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ পেপে এসকোবার। সম্প্রতি সুইত্জারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় বসেছিল আমেরিকা-ইরান। সেখানে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের তরফে উপস্থিত ছিলেন মুনির। এসকোবারের দাবি, ওই আলোচনা চালাকালীনই মুনির সহ পাকিস্তানি প্রতিনিধিদলের আরও কয়েকজন শীর্ষ আধিকারিককে খুনের ছক কষে মোসাদ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বয়ং এই নির্দেশ দিয়েছিলেন। যেভাবে আমেরিকা একতরফা ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, তাতে খুশি নয় ইজরায়েল। পাকিস্তান দু’পক্ষের মধ্যে সমঝোতায় যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে, তাতেও রুষ্ট নেতানিয়াহু। তবে, মোসাদের পরিকল্পনার বিষয়ে আগেই জানতে পেরে যায় পাকিস্তানি সেনা। এসকোবার জানিয়েছেন, পাকিস্তান বিষয়টি জানার পরেই ইজরায়েলের সঙ্গে যোগাযোগ করে। কোনো পাক আধিকারিকের গায়ে আঁচড় লাগলে ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ। তারপরই পরিকল্পনা থেকে সরে আসে মোসাদ। যদিও এসকোবারের দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ