Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে এবার ২৩০০’রও বেশি বাক্সে মধু উৎপাদন

গত কয়েক বছর ধরে বাক্সের মধ্যে মৌমাছি প্রতিপালন করায় ভালো মধু উৎপাদন হয়েছে সুন্দরবনে। যার ফলে দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের কর্তারা প্রতি বছরই বাক্সের সংখ্যা বাড়িয়েছেন।

সুন্দরবনে এবার ২৩০০’রও বেশি বাক্সে মধু উৎপাদন
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত কয়েক বছর ধরে বাক্সের মধ্যে মৌমাছি প্রতিপালন করায় ভালো মধু উৎপাদন হয়েছে সুন্দরবনে। যার ফলে দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের কর্তারা প্রতি বছরই বাক্সের সংখ্যা বাড়িয়েছেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ঠিক হয়েছে, এবার ২৩০০-র বেশি বাক্সে মধু চাষ করা হবে। গতবার সেই সংখ্যা প্রায় দু’হাজার ছিল। স্বনির্ভর গোষ্ঠী এবং যে সব সমবায় এই কাজের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে বৈঠক করেই বাক্সের সংখ্যা স্থির করা হয়েছে। মধুর গুণমান বজায় রাখতে নির্দেশ দিয়েছেন বনকর্তারা। এবার ১০ টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এবারে বনি ক্যাম্পে প্রায় ৭০০টি, চুলকাঠিতে ৮০০টি, কলস বিট অফিস অধীনস্থ এলাকায় ৭০০-রও বেশি এবং ঝড়খালিতে প্রায় ১০০টি বাক্স বসানো হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বলা হয়েছে, মৌমাছিদের জন্য অনুকূল পরিবেশ যাতে থাকে, সেদিকে নজর দিতে হবে গোষ্ঠীগুলিকে। সেই মতো স্থান বাছাই করতে হবে। মধুর গুণমান ভালো না হলে বিপণনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে সমবায়গুলিকে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কথায়, উৎপাদনের পর মধুর গুণগত মান পরীক্ষা করে এ এবং বি গ্রেড হিসেবে ভাগ করা হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষার সময় পিএইচ স্কেলে ২২-এর নীচে থাকলে এ গ্রেড, আর তার উপরে থাকলে বি গ্রেড দেওয়া হয়। অন্যদিকে, সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহের জন্য মৌলিদের অনুমতি দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ