Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাক চরদের আর্থিক সাহায্য, মোমিনপুরের ব্যবসায়ীকে জেরা

পাক চর সন্দেহে ধৃত সিআরপিএফের এএসআই মতিরাম জাঠকে টাকা পাঠানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোমিনপুরের এক ভ্রমণ সংস্থার মালিক মহম্মদ মাসুদ আলমকে সোমবার কলকাতার অফিসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

পাক চরদের আর্থিক সাহায্য, মোমিনপুরের ব্যবসায়ীকে জেরা
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাক চর সন্দেহে ধৃত সিআরপিএফের এএসআই মতিরাম জাঠকে টাকা পাঠানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোমিনপুরের এক ভ্রমণ সংস্থার মালিক মহম্মদ মাসুদ আলমকে সোমবার কলকাতার অফিসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাঁকে পাকিস্তান থেকে কে বা কারা টাকা পাঠাত, এই নিয়ে একাধিক প্রশ্ন করা হয় বলে খবর। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে তাঁর যোগ কীভাবে হয়েছিল, তাও জানতে চান তদন্তকারীরা।

Advertisement

তাঁর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় চরদের কাছে যে টাকা গিয়েছে, তার নথিও তুলে ধরেন অফিসাররা। এই চরদের কীভাবে তিনি চিনলেন ও তাঁদের কাছে টাকা পাঠাতে কে বলেছিল, সেই নিয়ে প্রশ্ন করা হয় মাসুদকে। এনআইএ সূত্রের খবর, অধিকাংশ প্রশ্নই তিনি এড়িয়ে গিয়েছেন। আর যেগুলির উত্তর দিয়েছেন, তার জবাবও সন্তোষজনক নয়। এমনকী বিভিন্ন সময়ে টাকা আসার হিসেবও সঠিকভাবে তুলে ধরতে পারেনি বলে খবর। সেই কারণে তাঁকে আবার নোটিস দিয়ে আজ, মঙ্গলবার এনআইএ অফিসে আসতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ