Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডায়মন্ডহারবারকে হারাতে মোলিনা ছক কষছেন জেমিকে সামনে রেখে

সিচুয়েশন প্র্যাকটিস শেষ হতেই ম্যাকলারেন, কামিংসরা এগিয়ে গেলেন গোলপোস্টের দিকে।

ডায়মন্ডহারবারকে হারাতে মোলিনা ছক কষছেন জেমিকে সামনে রেখে
  • ৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিচুয়েশন প্র্যাকটিস শেষ হতেই ম্যাকলারেন, কামিংসরা এগিয়ে গেলেন গোলপোস্টের দিকে। বিশাল কাইথের বিরুদ্ধে চলল ফ্রি-কিকের মহড়া। আকর্ষণের কেন্দ্রে লিস্টন-কামিংসের কম্পিটিশন। সেখানে গোয়ান উইঙ্গারের একটি শট সেভ করেন বিশাল। তবে কামিংসের কোনও ভুল হল না। ২২ গজ দূরত্ব থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপানোর পর অজি বিশ্বকাপারের সে কী উচ্ছ্বাস! তা দেখে কোচের মুখেও খেলে গেল হাজার ওয়াটের হাসি। এভাবেই খুনসটিতে বৃহস্পতিবার মোহন বাগানের অনুশীলন মাতিয়ে রাখলেন কামিংস। বলাই বাহুল্য, শনিবার ডুরান্ড কাপে ডায়মন্ডহারবার ম্যাচের আগে রীতিমতো চনমনে বাগান শিবির।

Advertisement

ডুরান্ডের গ্রুপ পর্বে গোল পার্থক্যে এগিয়ে ডায়মন্ডহারবার। সরাসরি নক-আউটের টিকিট পেতে হলে শেষ ম্যাচ পয়েন্ট তাই পয়েন্ট নষ্ট করা চলবে না সবুজ-মেরুন ব্রিগেডের। তাই শনিবারের ম্যাচ নিয়ে রীতিমতো সতর্ক কোচ মোলিনা। জেমি ম্যাকলারেনকে সামনে রেখেই ডায়মন্ডহারবার বধের ছক কষছেন স্প্যানিশ হেডমাস্টার। অজি ডিফেন্ডার চেনা ছন্দে থাকলে প্রতিপক্ষ দলের কপালে দুঃখ রয়েছে। আক্রমণভাগে তাঁকে সঙ্গত করতে তৈরি লিস্টন কোলাসো। তবে মনবীর সিংকে নিয়ে ধোঁয়াশা বাগান শিবিরে। এদিন তিনি বেশিরভাগ সময় সাইডলাইনেই কাটালেন। টিম সূত্রে খবর, পুরনো চোটের জায়গায় ব্যথা অনুভূত হওয়ায় ঝুঁকি নেননি কোচ। এদিন তাই রাইট উইংয়ে কিয়ান নাসিরিকে পরখ করে নিচ্ছিলেন মোলিনা। কিন্তু শেষদিকে জামশিদ পুত্রও ডান পায়ের গোড়ালি঩তে চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁর চোট কতটা গুরুতর জানা যায়নি। পাশাপাশি সুহেল ভাটও ছিটকে গিয়েছেন। কামিংসকে হয়তো পরিবর্ত হিসেবে ব্যবহার করবেন। দু’টি হলুদ কার্ড দেখায় শনিবারের ম্যাচে নেই দীপ্যেন্দুও। আলবার্তোও পুরোপুরি ম্যাচ ফিট নন। সেক্ষেত্রে রক্ষণে টম আলড্রেডের সঙ্গে খেলতে দেখা যেতে পারে দীপক টাংরিকে। তবে স্বস্তির খবর, চোট কাটিয়ে বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করলেন আপুইয়া। যদিও লাল কার্ড দেখায় দুই ম্যাচে নির্বাসিত মিজো মিডিও। তাই শনিবার ব্লকারের ভূমিকায় হয়তো দেখা যাবে অভিষেক সূর্যবংশীকে। এছাড়া মাঝমাঠে ভরসা জোগাতে তৈরি অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। প্রয়োজনে জুনিয়র দলের পাসাং দরজি, সন্দীপ মালিকদেরও ব্যবহার করতে পারেন স্প্যানিশ কোচ।
শুক্রবার আবার হোসে মোলিনার জন্মদিন। এদিন অনুশীলন শেষে স্প্যানিশ হেডমাস্টারের আগাম ‘বার্থডে সেলিব্রেশন’ সারলেন সমর্থকরা। মোলিনাও কেক কেটে সমর্থকদের ধন্যবাদ জানালেন। তাছাড়া শনিবার রাখি পূর্ণিমা। তারজন্য বৃহস্পতিবারই কামিংস, লিস্টনদের হাতে রাখি বেঁধে দিলেন মোহন বাগানের কয়েকজন মহিলা সমর্থক। অনুরাগীদের ভালোবাসায় অভিভূত বাগান ফুটবলারাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ