Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইউনাইটেডের বিরুদ্ধে দুই অভিষেকে আস্থা মোলিনার

বুধবার আইএফএ শিল্ডের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামবে মোহন বাগান। কিশোর ভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস।

ইউনাইটেডের বিরুদ্ধে দুই অভিষেকে আস্থা মোলিনার
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার আইএফএ শিল্ডের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামবে মোহন বাগান। কিশোর ভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। এই ম্যাচ ড্র হলেই ফাইনালের টিকিট নিশ্চিত সবুজ-মেরুন ব্রিগেডের। কারণ, দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে ইউনাইটেডের থেকে এগিয়ে মোহন বাগান। 

Advertisement

শুভাশিস ও আপুইয়া জাতীয় শিবিরে।  বুধবার তাই দুই ফুটবলারকে পাচ্ছেন না কোচ হোসে মোলিনা। তবে স্প্যানিশ কোচের ভাবনায় রয়েছেন জোড়া অভিষেক। মাঝমাঠে ব্লকারের ভূমিকায় অভিষেক সূর্যবংশী এবং লেফট উইং ব্যাকে অভিষেক টেকচাম সিং এখন ভরসা তাঁর। সোমবার অনুশীলনে গোকুলাম ম্যাচের প্রথম একাদশ একদিকে রেখেই প্রস্তুতি সারলেন মোলিনা। প্রেসিং ফুটবলের সঙ্গে উইং প্লে’র দিকে এদিন বাড়তি নজর দেন তিনি। গত ম্যাচে ছন্দে ছিলেন না মনবীর। তাই পাঞ্জাব উইঙ্গারের সঙ্গে বারবার কথা বলতে দেখা গেল বাগান কোচকে। অনুশীলনে বাড়তি তাগিদ ছিল রবসনের। ব্রাজিলিয়ান মিডিওর পেন্ডুলাম মুভমেন্টেই খেই হারিয়েছিল গোকুলাম। ম্যাকলারেনও প্রয়োজনে উঠে নেমে খেললেন। সোমবারের অনুশীলন থেকে একটা বিষয় স্পষ্ট। খাতায়-কলমে মোহন বাগানের থেকে দুর্বল প্রতিপক্ষ ইউনাইটেড। কিন্তু কোচ মোলিনা ম্যাচটি একেবারেই হাল্কাভাবে নিচ্ছেন না। জিতেই মাঠ ছাড়তে মরিয়া স্প্যানিশ কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ