Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিহারে ছাত্রীদের শ্লীলতাহানি, ধৃত প্রধান শিক্ষক

ছাত্রীদের যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ। বিহারের নওদা জেলায় এক সরকারি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহেশ প্রসাদ যাদব।

বিহারে ছাত্রীদের শ্লীলতাহানি,  ধৃত প্রধান শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ছাত্রীদের যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ। বিহারের নওদা জেলায় এক সরকারি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহেশ প্রসাদ যাদব। পুলিশ সূত্রে খবর, ওই স্কুলে কয়েকজন ছাত্রীকে এক শিক্ষক হেনস্তা করছেন বলে অভিযোগ আসে। ঘটনার সত্যতা যাচাই করতে গত ১৮ সেপ্টেম্বর এক মহিলা পুলিশ অফিসারের নেতৃত্বে একটি টিম স্কুলে যায়। ছাত্রীদের বয়ান নেন এবং স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।  এদিকে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।  সেখানে একাধিক ছাত্রী কান্নায় ভেঙে পড়েছেন। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে। ​জেলা পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ছাত্রীদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। আদালতে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। ধৃত শিক্ষককে বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ