Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্লীলতাহানি, গ্রেপ্তার

বছর সাতেকের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ।

শ্লীলতাহানি, গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বছর সাতেকের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে পাঁচলার জয়নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আসিফ আলি মোল্লা। বাড়ি পাঁচলার তালসারি বাঁধ এলাকায়। ধৃতের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। ওই যুবকের দিদির বাড়ি জয়নগর এলাকায়। শনিবার তিনি দিদির বাড়ি এসেছিলেন। অভিযোগ, বাড়ি ফিরে যাওয়ার পথে তিনি নাবালিকাকে চকোলেটের লোভ দেখানোর পাশাপাশি তার হাত ধরে টানাটানি করেন। তাতে নাবালিকা কান্নাকাটি শুরু করে দেয়। তখন আশেপাশের বাসিন্দারা ছুটে এসে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। এরপর খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ