Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে লড়াই জারি রাখার বার্তা মোজতবার

ইজরায়েলের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তাঁর মতে, চলতি পরিস্থিতিতে এটাই যথার্থ পদক্ষেপ।

লেবাননের সশস্ত্র  গোষ্ঠী হিজবুল্লাকে  লড়াই জারি রাখার বার্তা মোজতবার
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ইজরায়েলের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তাঁর মতে, চলতি পরিস্থিতিতে এটাই যথার্থ পদক্ষেপ। সম্প্রতি ইরানের লড়াইয়ের প্রতি আনুগত্যের কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। তাদের প্রশংসা করে রবিবার মোজতবা বলেছেন, ‘ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে জেহাদ এবং প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।’ সম্প্রতি হিজবুল্লা আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখার অঙ্গীকার করেছে। সে প্রসঙ্গে মোজতবা জানান, ‘হিজবুল্লার এই অবস্থান অন্যদের অনুপ্রেরণা দেবে। বিশ্বব্যাপী যে ঔদ্ধত্য শুরু হয়েছে, তার যোগ্য উত্তর দেওয়া সম্ভব হবে। পবিত্র জয় আমাদেরই আসবে।’ ইরানও যে হিজবুল্লার পাশে রয়েছে, সে কথাও জানিয়েছেন মোজতবা। তিনি বলেন, আমেরিকার সঙ্গে শান্তি চুক্তির অন্যতম শর্তই হল দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েলের অভিযান বন্ধ রাখতে হবে। ইরানের সহমর্মিতা কতটা বোঝাতে দু’বছর আগে ইজরায়েলি হানায় মৃত হিজবুল্লা নেতা হাসান নাসরাল্লার প্রসঙ্গ টেনেছেন মোজতবা। তাঁর কথায়, ‘নাসরাল্লা ছিলেন শহিদদের শহিদ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ