Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মুখমণ্ডল বিকৃত হলেও সুস্থ হচ্ছেন মোজতবা: রিপোর্ট

২৮ ফেব্রুয়ারির এয়ারস্ট্রাইকে মুখমণ্ডলে গুরুতর চোট পেয়েছিলেন মোজতবা খামেনেই। সেই আঘাতে চেহারা বিকৃত হয়ে গিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার।

মুখমণ্ডল বিকৃত হলেও সুস্থ হচ্ছেন মোজতবা: রিপোর্ট
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২৮ ফেব্রুয়ারির এয়ারস্ট্রাইকে মুখমণ্ডলে গুরুতর চোট পেয়েছিলেন মোজতবা খামেনেই। সেই আঘাতে চেহারা বিকৃত হয়ে গিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার। তবে গুরুতর জখম মোজতবা ধীরে ধীরে সেরে উঠছেন। একাধিক সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি নয়া একটি রিপোর্টে। ২৮ ফেব্রুয়ারির সেই মার্কিন-ইজরায়েলি এয়ারস্ট্রাইকেই মৃত্যু হয়েছিল ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা তথা মোজতবার বাবা আয়াতোল্লা আলি খামেনেই ও পরিবারের একাধিক সদস্যের। যুদ্ধের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নাম ঘোষণা হয়েছিল মোজতবার। তবে ইরানের জখম নতুন নেতার শারীরিক পরিস্থিতি ও আদৌ তিনি সিদ্ধান্তগ্রহণের মতো অবস্থায় রয়েছেন কি না, সেবিষয়ে পরস্পর বিরোধী একাধিক রিপোর্ট সামনে এসেছে। তারই মধ্যে এবার তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে পড়া ও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার দাবি করল সংবাদ সংস্থা রয়টার্স। মোজতবা ঘনিষ্ঠ তিনটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের দাবি, মুখমণ্ডল বিবৃত হওয়ার পাশাপাশি পায়েও আঘাত রয়েছে ইরানের নতুন নেতার। তেমনই একটি সূত্র থেকে জানানো হয়েছে, গুরুতর আঘাত সত্ত্বেও মোজতবা খামেনেই মানসিকভাবে সচেতন রয়েছেন। অডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও সিদ্ধান্তগ্রহণের প্রক্রিয়ায় অংশও নিচ্ছেন তিনি। তবে সেই দাবি কতটা যথার্থ, তা স্পষ্ট নয় বলেও এই নয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ৮ মার্চ নতুন নেতা নির্বাচত হওয়ার পর থেকে মোজতবার বিশ্বাসযোগ্য কোনো ছবি, ভিডিয়ো বা অডিয়ো ইরান প্রকাশ না করায় অনিশ্চয়তা বেড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ