Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপের প্রস্তুতি আজ শুরু মোহন বাগানের

দু’দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার সুপার কাপের অনুশীলন শুরু করছে মোহন বাগান। আগামী ২৫ অক্টোবর তাদের প্রথম ম্যাচ চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে।

সুপার কাপের প্রস্তুতি আজ শুরু মোহন বাগানের
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‌দু’দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার সুপার কাপের অনুশীলন শুরু করছে মোহন বাগান। আগামী ২৫ অক্টোবর তাদের প্রথম ম্যাচ চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে। কিন্তু গোয়ায় অনুশীলনের মাঠ পাচ্ছে না হোসে মোলিনা ব্রিগেড। তাই দু’দিন কলকাতায় প্রস্তুতি সেরে বৃহস্পতিবার মারগাও পৌঁছবে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের আগে সেখানে একদিন ফুটবলাররা গা ঘামাবেন। সুপার কাপ খেলতে পূর্ণশক্তির দল নিয়ে গোয়া যাচ্ছে মোহন বাগান। তবে মনবীরের চোট নিয়ে সামান্য চিন্তায় রয়েছেন সবুজ-মেরুন কোচ। পাঞ্জাবি ফুটবলার অবশ্য ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন। শিল্ডের ফাইনালেও পরিবর্ত হিসেবে নেমে আক্রমণ শানিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অমি তৈরি আছি। তবে হ্যাঁ, সামান্য সমস্যা হচ্ছিল। তবে এখন আর তা নেই। শিল্ড জয়ের আত্মবিশ্বাস নিয়ে গোয়ায় সুপার কাপের জন্য ঝাঁপাব আমরা।’ এদিকে, ২৪ অক্টোবর সুপার কাপের প্রস্তুতি শুরু করবে মহমেডান স্পোর্টিং। ভারতীয় স্কোয়াড নিয়েই টুর্নামেন্টে খেলবে তারা।

Advertisement

এদিকে, কলকাতা প্রিমিয়ার লিগে যোগ্যতা অর্জন করল কোল ইন্ডিয়া। বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কাউন্সিলকে হারায় তারা। হাজির ছিলেন প্রাক্তন তারকা সত্যজিৎ চ্যাটার্জি।

Advertisement
সম্পর্কিত সংবাদ