Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ প্রস্তুতি শুরু লিস্টনদের

বৃহস্পতিবার ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে মোহন বাগান। বিকেল সাড়ে চারটেয় নিউটাউনের সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন করাবেন সহকারী কোচ বাস্তব রায়।

আজ প্রস্তুতি শুরু লিস্টনদের
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে মোহন বাগান। বিকেল সাড়ে চারটেয় নিউটাউনের সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন করাবেন সহকারী কোচ বাস্তব রায়। সেখানেই ডেগি কার্ডোজো ডেভেলপমেন্ট দল নিয়ে প্রস্তুতি সারবেন। ইতিমধ্যেই সবুজ-মেরুনের অধিকাংশ স্বদেশি ফুটবলার কলকাতায় চলে এসেছেন। মনবীর, লিস্টন, আপুইয়ারা বুধবার নতুন কিট পরে ব্যস্ত থাকলেন টিম হোটেলের জিমে। ডুরান্ড কাপে মোহন বাগানের অভিযান শুরু ৩১ জুলাই। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। সেই ম্যাচে সিনিয়র দলের একাধিক ফুটবলারকে মাঠে নামাতে চায় ম্যানেজমেন্ট। আগস্টের প্রথম সপ্তাহে শহরে আসবেন হেড কোচ হোসে মোলিনা ও বিদেশি ফুটবলাররা। ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে পূর্ণশক্তির দল খেলাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ