নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপের খসড়া নিয়মাবলী নিয়ে অসন্তোষ মোহন বাগানে। চলতি মরশুমে হতে চলা সর্বভারতীয় এই প্রতিযোগিতায় বিদেশি ফুটবলার খেলানোয় নতুন নিয়ম আনতে চলেছে ফেডারেশন। যেখানে ছয় বিদেশি ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়ে প্রত্যেককে মাঠে নামতে পারবে অংশগ্রহণকারী দলগুলি। আর এতেই খাপ্পা সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। মঙ্গলবার এই নিয়মের বিরোধিতা করে ফেডারেশনকে পাল্টা চিঠি দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাদের অনুরোধ, স্বদেশি ফুটবলারদের কথা মাথায় রেখে চার বিদেশি খেলানোর পুরানো নিয়মই বহাল থাক।



