Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগান লিগে খেলতে নারাজ, অনড় আইএফএ

ঘরোয়া লিগের সূচি নিয়ে ফের দ্বন্দ্বে মোহন বাগান ও আইএফএ। কলকাতা লিগের মধ্যেই চলছে ডুরান্ড কাপ। ইতিমধ্যেই ঐতিহ্যশালী টুর্নামেন্টের শেষ আটে পৌঁছেছে সবুজ-মেরুন ব্রিগেড।

মোহন বাগান লিগে খেলতে নারাজ, অনড় আইএফএ
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের সূচি নিয়ে ফের দ্বন্দ্বে মোহন বাগান ও আইএফএ। কলকাতা লিগের মধ্যেই চলছে ডুরান্ড কাপ। ইতিমধ্যেই ঐতিহ্যশালী টুর্নামেন্টের শেষ আটে পৌঁছেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে ঘরোয়া লিগে খুব একটা ভালো জায়গায় নেই তারা। তাই লিগের চেয়ে ডুরান্ড কাপকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সবুজ-মেরুন কর্তারা। সেজন্য ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত আর কলকাতা লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহন বাগান। মঙ্গলবার আইএফএ’কে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে তারা। এই প্রসঙ্গে ক্লাব সভাপতি দেবাশিস দত্ত জানান, ‘ডুরান্ড কাপে দলে একাধিক জুনিয়র ফুটবলার রয়েছে। লিগের ম্যাচে কেউ চোট পেলে সমস্যা বাড়বে। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাই না।’ বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, লিগের সূচিতে আর পরিবর্তন আনা সম্ভব নয়। সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘বুধবার সূচি মেনেই হবে খেলা। আমরা চিঠি দিয়ে তা মোহন বাগানকে জানিয়েছি। ডুরান্ড কাপের সেমি-ফাইনাল ও ফাইনালের আগে অবশ্যই এটা মাথায় রাখা হবে।’ ফলে পূর্ব নির্ধারিত সূচি মেনেই বুধবার নৈহাটিতে আয়োজিত হবে মোহন বাগান বনাম মেসারার্স ম্যাচ। সেক্ষেত্রে মোহন বাগান উপস্থিত না থাকলে, আইএফএ’র নিয়ম মেনেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে।

Advertisement

এদিকে, কলকাতা লিগে পাঠচক্রকে হারিয়ে চমক দিল বিএসএস। ২-০ গোলে জিতল বেহালার ক্লাবটি। অপর ম্যাচে পুলিস এসি’র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল সুরুচি সঙ্ঘ। তবে বড় জয় পেল ডায়মন্ডহারবার। ক্যালকাটা পুলিস ক্লাবকে ৪-০ গোলে হারাল তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ