নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ছোটদের বড় ম্যাচ। নৈহাটি স্টেডিয়ামে ডেভেলপমেন্ট লিগে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহন বাগান। তার আগে বড় জয় পেল ইস্ট বেঙ্গল। বারাকপুর স্টেডিয়ামে বেঙ্গল ফিউচার চ্যাম্পকে ৮-০ গোলে উড়িয়ে দিল মশাল বাহিনী। জোড়া হ্যাটট্রিক দেবজিৎ রায় ও ভানলালপেকা গুইতের। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন রাপগে লেপচা এবং অনন্থু। অন্য ম্যাচে ডায়মন্ডহারবার এফসিকে ২-০ ব্যবধানে হারাল মোহন বাগান। লক্ষ্যভেদে সফল টংসিন ও সুহেল ভাট। এছাড়াও জিতল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ভিক্টোরিয়া স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারাল তারা।



