Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

একাধিক সমস্যায় চিন্তিত মোহন বাগান কোচ মোলিনা

দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে জোর জল্পনা শুরু। বৃহস্পতিবার রাতে সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেন তিনি।

একাধিক সমস্যায় চিন্তিত মোহন বাগান কোচ মোলিনা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে জোর জল্পনা শুরু। বৃহস্পতিবার রাতে সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেন তিনি। এরপরেই জোর গুঞ্জন, অজি ফুটবলারকে রিলিজ করা হতে পারে। ৩০ সেপ্টেম্বর মোলিনা ব্রিগেডের প্রতিপক্ষ ইরানের সেপাহান এফসি। তার উপর মাঠের বাইরেও পরের পর সমস্যা হাজির। বিমানবন্দর থেকে মাঠের দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। টিম বাসে ওই পথ যাওয়া খুবই কঠিন। এটা শুনেই মাথায় হাত থিঙ্কট্যাঙ্কের। বিকল্প হিসেবে মাঠের নিকটবর্তী অপেক্ষাকৃত ছোট এয়ারপোর্ট রয়েছে। সেখানে গোটা দলকে চাটার্ড ফ্লাইটে নিয়ে যেতে প্রায় ৩ কোটি টাকা খরচ। সেটাই ভাবাচ্ছে কর্তাদের। পাশাপাশি ভিসা নিয়েও বেশ জটিলতা। বিশেষ করে তিন অস্ট্রেলিয়ান ফুটবলারকে নিয়ে জট পাকতে পারে। তবে সূত্রের খবর, সমস্যা মেটাতে কোমর বেঁধে নেমেছে ম্যানেজমেন্ট। অ্যারাইভাল ভিসা পাওয়ার বিষয়ে আশাবাদী তাঁরা। 

Advertisement

ইরানের অন্যতম শক্তিশালী দল এই সেপাহান। প্রথম ম্যাচে জর্ডনের ক্লাবের কাছে হারের পর তারাও চাপে। মোলিনা ব্রিগেডের জন্য কঠিন অপেক্ষা করছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ