Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু মোহন বাগানের

২৫ জুলাই কলকাতা লিগ শুরু করতে চাইছে আইএফএ।

ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু মোহন বাগানের
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ জুলাই কলকাতা লিগ শুরু করতে চাইছে আইএফএ। ইতিমধ্যেই বেশ কিছু দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে তিন প্রধানের মধ্যে সবার আগে প্র্যাকটিসে নেমে পড়ল মোহন বাগান। বুধবার ক্লাব তাঁবুর মাঠে কোচ বাস্তব বায়ের তত্ত্বাবধানে গা ঘামালেন ১৯ জন ফুটবলার। চলতি মরশুমে কলকাতা লিগের জন্য সায়ন বন্দ্যোপাধ্যায়, তন্ময় ঘোষ, রাজ বাসফোরদের দলে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম দিনে হালকা প্রস্তুতি সারল দল। চলতি মাসের মাঝামাঝি অনুশীলনে যোগ দেবেন কিয়ান নাসিরি, সুহেল ভাট, সায়নরা। তবে ইতিমধ্যেই কোচের নির্দেশে তাঁদের কাছে প্র্যাকটিসের সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। সিনিয়র দল থেকে আসা ফুটবলারদের মধ্যে এদিন হাজির ছিলেন দীপ্যেন্দু বিশ্বাস।

Advertisement

বড়ো দলগুলির মধ্যে সবার আগে প্রস্তুতি শুরু করে ঘরোয়া লিগকে গুরুত্ব দেওয়ার বার্তা দিল মোহন বাগান। এই প্রসঙ্গে সবুজ-মেরুন কোচের মন্তব্য, ‘চলতি মরশুমে ট্রফি জয়ের পাশাপাশি সিনিয়র দলেও ফুটবলার সাপ্লাই করাই লক্ষ্য। তবে আইএফএ’র কাছে আবেদন,  স্বচ্ছতা বজায় রেখে পরিচিত লটারি পদ্ধতিতেই ঘরোয়া লিগের সূচি তৈরি করা হোক।’ এদিকে, এদিন মোহন বাগানের হকি সচিবের পদ থেকে ইস্তফা দিলেন শ্যামল মিত্র।   

Advertisement
সম্পর্কিত সংবাদ