বাজি ফাটানো নিয়ে দুই নাবালকের ঝগড়া, একজনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারল অন্যজনের বাবা
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৯:৪৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ নভেম্বর: বাজি ফাটানোকে কেন্দ্র করে দিওয়ালির রাতে মর্মান্তিক ঘটনা ঘটে গেল দিল্লির আনন্দ পর্বত এলাকায়। বলজিৎ নগরের পাঞ্জাবি বস্তিতে নিজের পাড়াতেই বাজি ফাটাচ্ছিল এক কিশোর। তখনই তার ফাটানো বাজির ফুলকি, গায়ে চলে আসছে বলে বচসা বাধে পাড়ারই আরেক কিশোরের সঙ্গে। তখনই মুন্না নামে এক ব্যক্তি যে কিশোর বাজি ফাটাচ্ছিল তাকে লোহার রড দিয়ে মারতে থাকে বলে অভিযোগ। অভিযুক্ত  মুন্না অন্য কিশোরের বাবা। বাড়ির সামনে বাজি ফাটানো নিয়ে দুই কিশোরের মধ্যে যখন বচসা হচ্ছে মুন্না তখন বাড়িতেই ছিল। প্রথমে বাজি ফাটানো নিয়ে দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা হাতাহাতিতে পৌঁছায়। ছেলের সঙ্গে অন্য কিশোরের বচসা দেখে বাড়ি থেকে বেরিয়ে আসে মুন্না। অভিযোগ, গণ্ডগোল থামানোর বদলে লোহার রড নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যে কিশোর বাজি ফাটাচ্ছিল তাকে বেধড়ক মারতে থাকে বছর ৪২-এর অভিযুক্ত। লোহার রডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। তার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্ত মুন্না ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে আনন্দ পর্বত থানার পুলিশ।

Advertisement