Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ গোয়া যাচ্ছে মোহন বাগান

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে সুপার কাপের শেষ প্রস্তুতি সেরে ফেলল মোহন বাগান। বৃহস্পতিবার দুপুরে গোয়া পৌঁছবে মোলিনা-ব্রিগেড।

আজ গোয়া যাচ্ছে মোহন বাগান
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে সুপার কাপের শেষ প্রস্তুতি সেরে ফেলল মোহন বাগান। বৃহস্পতিবার দুপুরে গোয়া পৌঁছবে মোলিনা-ব্রিগেড। শনিবার তাদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। ম্যাচের আগে একদিন গোয়ায় অনুশীলন করবেন কামিংসরা। এদিন বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে নিলেন স্প্যানিশ কোচ। সুপার কাপে পরীক্ষা-নিরীক্ষার সময় নেই বললেই চলে। মোহন বাগানে মিডিও আপুইয়া বলেন, ‘প্রতিটি ডার্বিই গুরুত্বপূর্ণ। তবে তার আগে আমাদের দুটো ম্যাচ খেলতে হবে। শিল্ড জয়ের আত্মবিশ্বাস নিয়ে আমরা গোয়া যাচ্ছি। জানি, এফসি গোয়া ও ইস্ট বেঙ্গল এই আসরে প্রধান প্রতিপক্ষ।’

Advertisement

এদিকে, বৃহস্পতিবার বিকেল চারটে থেকে মোহন বাগান ক্লাবের লনে রাখা থাকবে আইএফএ শিল্ড। তার আগে পতাকা উত্তোলন করবেন সবুজ-মেরুন কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ