Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২ বছর নির্বাসিত মোহন বাগান, সঙ্গে ১ লক্ষ ডলার জরিমানা

সবুজ মেরুন সমর্থকদের জন্য দুঃসংবাদ। এশিয়ান চ্যাম্পিয়্যান্স লিগ টু-এর ম্যাচ খেলতে না যাওয়ার জন্য মোহন বাগানকে কড়া শাস্তি দিল এএফসি।

২ বছর নির্বাসিত মোহন বাগান, সঙ্গে ১ লক্ষ ডলার জরিমানা
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ২১:১২
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: সবুজ মেরুন সমর্থকদের জন্য দুঃসংবাদ। এশিয়ান চ্যাম্পিয়্যান্স লিগ টু-এর ম্যাচ খেলতে না যাওয়ার জন্য মোহন বাগানকে কড়া শাস্তি দিল এএফসি। আগামী দু’বছরের এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবটি। সেই সঙ্গে গুণতে হবে ১ লক্ষ মার্কিন ডলার জরিমানা। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ এএফসিকে মিটিয়ে দিতে হবে তাদের। আজ, বুধবার সরকারিভাবে একথা জানানো হয়েছে।

Advertisement

গত সেপ্টেম্বরের শেষে এসিএল টু-এ ইরানের সেপাহানের বিরুদ্ধে ম্যাচ ছিল মোহন বাগানের। অনেক নাটকের পরে শেষ পর্যন্ত ইরান সফর বাতিল করে তারা। নিরাপত্তাজনিত কারণে ম্যাচ ওয়াকওভারের সিদ্ধান্ত বলে জানায় বাগান কর্তৃপক্ষ। তখনই আশঙ্কা করা হচ্ছিল, বড় শাস্তির মুখে পড়তে পারে মোহন বাগান। সেই আশঙ্কাই সত্যি হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ