Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হারের হ্যাটট্রিক মহমেডানের

মহমেডান স্পোর্টিংয়ের হাতে গোনা সমর্থক ছাড়া নৈহাটির গ্যালারিতে অবাধে ঘুরল কয়েকটা কাক।

হারের হ্যাটট্রিক মহমেডানের
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ফাঁকা স্টেডিয়াম। মহমেডান স্পোর্টিংয়ের হাতে গোনা সমর্থক ছাড়া নৈহাটির গ্যালারিতে অবাধে ঘুরল কয়েকটা কাক। সাদা-কালো কর্তারা মোটেও অখুশি নন। বিক্ষোভ এড়াতে পারলেই খুশি। নৈহাটি হোক বা বারাকপুর, মহমেডান আছে মহমেডানেই। ঘরোয়া লিগে হারের হ্যাটট্রিক সাদা-কালো ব্রিগেডের। ৪ ম্যাচে পয়েন্ট মাত্র ১। এভাবে চললে অবনমনের লড়াই অনিবার্য। মঙ্গলবার অপর ম্যাচে নৈহাটিতে ১-০ গোলে মেহরাজউদ্দিনের দলকে বশ মানাল ডায়মন্ডহারবার এফসি। একমাত্র লক্ষ্যভেদ আকাশ হেমরামের। ভবানীপুরকে ১-০ গোলে হারায় এরিয়ান। ৪৫ মিনিটে জাল কাঁপান রাজু ওঁরাও। দু’দিন আগেই বাবাকে হারিয়েছেন রাজু। কাছা পরেই এসেছিলেন মাঠে। দলকে জিতিয়ে কান্নায় ভেঙে পড়েন। উয়াড়িকে ৫-০ ব্যবধানে চূর্ণ করে ইউনাইটেড কলকাতা। জোড়া গোল জিতেন মুর্মু ও রাহুলে ভেনুর। অপর গোলটি নারায়ণ ছেত্রীর আত্মঘাতী। শ্রীভূমিকে স্পোর্টিংকে ৪ গোলে চূর্ণ করল পিয়ারলেস। সংযোজিত সময়ে (৯০, ৯০+৩, ৯০+১২)  হ্যাটট্রিক উত্তম হাঁসদার। বারাকপুরে খিদিরপুরকে ১-০ ব্যবধানে হারায় ইউনাইটেড স্পোর্টস। পেনাল্টি থেকে গোল সাহিল হরিজনের।

Advertisement

ডায়মন্ডহারবার এফসি-১ (আকাশ)        :                    মহমেডান স্পোর্টিং-০

Advertisement
সম্পর্কিত সংবাদ