Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী মহমেডান, শীর্ষে পুলিস এসি

টানা দু’টি ম্যাচ হারের পর ফের জয়ের মুখ দেখল মহমেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বারাকপুর স্টেডিয়ামে প্রতিপক্ষ এরিয়ানকে ১-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড।

জয়ী মহমেডান, শীর্ষে পুলিস এসি
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা দু’টি ম্যাচ হারের পর ফের জয়ের মুখ দেখল মহমেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বারাকপুর স্টেডিয়ামে প্রতিপক্ষ এরিয়ানকে ১-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। বিজয়ী দলের হয়ে লক্ষ্যভেদে সফল সজল বাগ। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ-বি’র দশম স্থানে উঠে এল মেহরাজউদ্দিন-ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অবনমনের আওতায় ঢুকে পড়ল এরিয়ান। দুই দলের হাতেই রয়েছে আরও একটি ম্যাচ। অন্যদিকে, হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরল পুলিস এসি। কল্যাণী স্টেডিয়ামে এদিন পাঠচক্রকে ৫ গোলে উড়িয়ে দিল তারা। জোড়া লক্ষ্যভেদ ফয়সাল আলি ও শুভ ঘোষের। এছাড়া জাল কাঁপিয়েছেন মহম্মদ আমিল। এই জয়ের সৌজন্যে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের লড়াই শেষ করল পুলিস এসি। তারা রয়েছে গ্রুপ-এ’র শীর্ষস্থানে। দিনের অপর ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ১-০ ব্যবধানে বশ মানাল বিএসএস। জয়ী দলের হয়ে জাল কাঁপিয়েছেন সুরজ মাহাতো। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ