Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডান স্পোর্টিং সমর্থকরা দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রীর

ইনভেস্টর জট কাটাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। আর্থিক সমস্যায় জেরবার সাদা-কালো শিবির।

মহমেডান স্পোর্টিং সমর্থকরা দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রীর
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনভেস্টর জট কাটাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। আর্থিক সমস্যায় জেরবার সাদা-কালো শিবির। কর্তারা প্রতিশ্রুতি দিলেও ইনভেস্টর জোগাড়ে ব্যর্থ। ফলে দল গড়তে হিমশিম অবস্থা কোচের। পারফরম্যান্সও তলানিতে। ঘরোয়া লিগে অবনমনের আতঙ্ক চেপে বসেছে। তার উপর ট্রান্সফার ব্যান থাকায় নতুন ফুটবলার সই করাতে পারছে না টিম ম্যানেজমেন্ট। আসলে কোচ, ফুটবলারদের বকেয়া প্রায় ৫ কোটি টাকা না মেটালে ট্রান্সফার ব্যান উঠবে না।  পাশাপাশি শক্তিশালী দল গঠনের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। 
গত মরশুমে শ্রাচী গ্রুপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল মহমেডান। মাঝপথেই রণেভঙ্গ দেয় লগ্নিকারী সংস্থা। ফলে বিপাকে ক্লাব। কর্তারা কোনও সমাধান করতে পারেননি। অধৈর্য সমর্থকরা ক্লাব তাঁবুর বাইরেও বিক্ষোভ দেখিয়েছেন। এরপর বিভিন্ন ফ্যানস ক্লাবের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। কঠিন সময়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখেছে ময়দান। সেই আশাতেই এবার কালীঘাটের দ্বারস্থ সাদা-কালো সমর্থকরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনে চিঠিও জমা দিয়েছেন প্রতিনিধি দল। তাঁরা আশাবাদী এবার সমস্যা মিটবেই। সেক্ষেত্রে মমতা ম্যাজিকের দিকেই তাকিয়ে সাদা-কালো শিবির। এদিকে, সোমবার ঘরোয়া লিগে সাদার্ন সমিতির বিরুদ্ধে নামছে মেহরাজ ব্রিগেড। 

Advertisement


 ম্যাচ শুরু দুপুর ৩টে। সম্প্রচার এসএসইন অ্যাপে

Advertisement
সম্পর্কিত সংবাদ