প্রতিকূল পরিস্থিতিতে জয়ের খোঁজে মহমেডান স্পোর্টিং
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্লাবে নেই কোনো ইনভেস্টর। ফলে বেতন সমস্যায় জেরবার ফুটবলাররা। তার জেরেই চোটের অজুহাতে অনুশীলনে আসাই বন্ধ করেছেন একাধিক ফুটবলার। এমন পরিস্থিতিতে কার্যত ভাঙাচোরা দল নিয়েই শুক্রবার আই লিগের ম্যাচে নামছে মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ লিগ টেবিলের শীর্ষে থাকা গোকুলাম কেরল (৩ ম্যাচে ৯ পয়েন্ট)। লিগের প্রথম দু’টি ম্যাচে লড়াই করেও হারতে হয়েছিল সাইদ রামনের দলকে। শুক্রবার তাদের সামনে লড়াইটা আরও কঠিন। তারউপর প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার অনুশীলনই করতে পারলেন না সাদা-কালো ফুটবলাররা। সকালে ক্লাব টেন্টের ভিতর হালকা স্ট্রেচিং ও গা ঘামালেন ফুটবলাররা। কোচ রামন অবশ্য দলের ভালো ফলের ব্যাপারে আশাবাদী।

Advertisement

কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬-৩০ মিনিটে।