Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রবল সমস্যায় মহমেডান স্পোর্টিং

নির্বাসনের গেরোয় জেরবার মহমেডান স্পোর্টিং। ট্রান্সফার ব্যান তুলতে প্রায় ৫ কোটি টাকা প্রয়োজন। জরিমানা না মেটালে নতুন ফুটবলার সই হবে না।

প্রবল সমস্যায় মহমেডান স্পোর্টিং
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাসনের গেরোয় জেরবার মহমেডান স্পোর্টিং। ট্রান্সফার ব্যান তুলতে প্রায় ৫ কোটি টাকা প্রয়োজন। জরিমানা না মেটালে নতুন ফুটবলার সই হবে না। চিফ কোচ চেরনিশভ ও গোলকিপার কোচ বকেয়া বেতনের দাবিতে ফিফায় নালিশ করেছেন। টাকা না মেটালে নির্বাসন বাঁধা। এদিকে দলের পারফরম্যান্স তলানিতে। ঘরোয়া লিগে টানা দুই ম্যাচে হেরে প্রবল চাপে কোচ মেহরাজউদ্দিন। ডুরান্ড কাপ ও ঘরোয়া লিগের সূচি অনুযায়ী আগামী ১৩ দিনে ৫টি ম্যাচ খেলতে হবে সাদা-কালো ব্রিগডকে। ফলে ডুরান্ড কাপের আগে প্রবল সমস্যায় রেড রোডের পাশের ক্লাব। 

Advertisement

এদিকে, ঘরোয়া লিগে নৈহাটিতে পাঠচক্রকে ১-০ গোলে হারাল সুরুচি সংঘ। সংযোজিত সময়ে বিতর্কিত পেনাল্টি থেকে লক্ষ্যভেদ ফৈয়াজ খানের। পেনাল্টি নিয়ে রেফারির উপর ক্ষোভ উগরে দেন পাঠচক্র কর্তারা। ঘরোয়া লিগে টানা ৪টি ম্যাচে জয়ের পর হারের স্বাদ পেল পাঠচক্র। বারাকপুর স্টেডিয়ামে কালীঘাট মিলন সঙ্ঘ ২-০ গোলে হারায় রেলওয়ে এফসি’কে। দুই গোলদাতা জিয়াবুল হোসেন ও ইশান সাহি। চুঁচুড়ায় অনুষ্ঠিত কলকাতা কাস্টমস ও বিএসএস ম্যাচের ফল ০-০।

Advertisement
সম্পর্কিত সংবাদ