নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ঘরোয়া লিগে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পিয়ারলেস স্পোর্টস ক্লাব। টানা লিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৬ ম্যাচে হেরেছে সাদা-কালো ব্রিগেড। ব্যর্থতার চাকা ঘোরাতে মরিয়া কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। ঘরোয়া লিগে ৫ ম্যাচে তাঁদের পয়েন্ট মাত্র এক। মাথায় ঝুলছে অবনমনের খাঁড়া। পিয়ারলেসের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে চাপ আরও বাড়বে।



