Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হেরেই চলেছে মহমেডান স্পোর্টিং

মহমেডান স্পোর্টিংয়ের শীর্ষ কর্তারা ম্যাচের দিন মাঠমুখী হন না। কতিপয় সমর্থক ছাড়া গ্যালারিও ফাঁকা।

হেরেই চলেছে মহমেডান স্পোর্টিং
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহমেডান স্পোর্টিংয়ের শীর্ষ কর্তারা ম্যাচের দিন মাঠমুখী হন না। কতিপয় সমর্থক ছাড়া গ্যালারিও ফাঁকা। উপায় থাকলে কোচ মেহরাজও দায়িত্ব ছেড়ে পালাতেন। কারণ ঘরোয়া লিগে হেরেই চলেছে মহমেডান। এদিন নৈহাটিতে রেনবোর বিরুদ্ধে ১-২ গোলে মুখ থুবড়ে পড়ল সাদা-কালো ব্রিগেড। সবমিলিয়ে টানা চার ম্যাচে হারের পর অবনমনের আতঙ্ক রেড রোডের পাশের ক্লাবে। এদিন ৪৮ মিনিটে শিবা মুন্ডার লক্ষ্যভেদেএগিয়ে যায় মেহরাজ ব্রিগেড। কিন্তু শৌভিক ঘোষাল ও অমরনাথ বাস্কের গোলে ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় দেবজিৎ ঘোষের রেনবো। ৫ ম্যাচে মাত্র ১ পয়েন্ট মহমেডান স্পোর্টিংয়ের। এদিন অন্য ম্যাচে বারাকপুরে এরিয়ান ৩-১ গোলে বশ মানায় সাদার্নকে। গোলদাতা শুভম সরকার, আফতাব আলম ও খানসারাং।

Advertisement


রেনবো-২  :   মহমেডান স্পোর্টিং-১

Advertisement
সম্পর্কিত সংবাদ