খিদিরপুর-৩ : মহমেডান স্পোর্টিং-২
খিদিরপুর-৩ : মহমেডান স্পোর্টিং-২
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছন্নছাড়া দল। ততোধিক খারাপ টিম ম্যানেজমেন্ট। ফলে ঘরোয়া লিগে এখনও জয়ের মুখ দেখেনি মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার কল্যাণীতে সাদা-কালো ব্রিগেডকে ৩-২ গোলে বশ মানাল খিদিরপুর স্পোর্টিং। নওবা মিতেইয়ের হ্যাটট্রিক। এই হারের পর ৩ ম্যাচে মেহরাজউদ্দিনের দলের পয়েন্ট মাত্র ১। আগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে ৩ গোল খায় সাদা-কালো ব্রিগেড। এদিনও বিধ্বস্ত তারা। টানা দুই হারের পর গ্যালারিতে উদ্বেগ, এভাবে চললে অবনমন অনিবার্য। তবে কর্তারা নির্বিকার।
অপর ম্যাচে বারাকপুরে উয়াড়িকে ৩-০ গোলে বশ মানায় ভবানীপুর। জোড়া গোলে ম্যাচের নায়ক বিদ্যাসাগর সিং। স্কোরশিটে নাম তোলেন জোজো। নৈহাটিতে কলকাতা পুলিসকে ৩-০ ব্যবধানে হারায় রেনবো। গোলদাতা যথাক্রমে রাজন বর্মণ, রাজেশ দাস ও শৌভিক ঘোষাল।