Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬

মোদির ভিডিও ডিলিট: ক্ষমা চাইল মেটা

কেন্দ্রের চাপের মুখে ক্ষমাপ্রার্থনা মেটার। সংগঠনের তরফে গ্লোবাল হেড জোয়ের কাপলান এই ক্ষমা প্রার্থনা করেন। বুধবার কাপলান জানান, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সাময়িকভাবে সরানোর জন্য মেটার তরফে মন্ত্রীর কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি।

মোদির ভিডিও  ডিলিট: ক্ষমা চাইল মেটা
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের চাপের মুখে ক্ষমাপ্রার্থনা মেটার। সংগঠনের তরফে গ্লোবাল হেড জোয়ের কাপলান এই ক্ষমা প্রার্থনা করেন। বুধবার কাপলান জানান, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সাময়িকভাবে সরানোর জন্য মেটার তরফে মন্ত্রীর কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি।

Advertisement

সোশ্যাল মিডিয়ার উপর ক্রুদ্ধ মোদি সরকার। জেন জিকে উদ্দেশ করে সম্প্রতি একের পর এক ইনস্টাগ্রাম ভিডিও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মধ্যে একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। এই ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত হিসেবে অভিহিত করে তীব্র প্রতিবাদ করে ভারত সরকার। হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটাকে অভিযোগ জানানো হয়। মেটা জানায়, প্রযুক্তিগত কিছু যান্ত্রিক সমস্যায় এটা হয়েছিল। এজন্য তারা দুঃখিত। কিন্তু এই এতটা সহজভাবে নেয়নি ভারত সরকার। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তীব্র ভাষায় ভর্ৎসনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি সিদ্ধান্ত নেয় যে, মেটা কর্তা জুকেরবার্গকে তিনদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। বুধবার মেটা ইন্ডিয়া কর্তারা হাজির হন দিল্লির সঞ্চার ভবনে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকও হয় তাঁদের। স্পষ্ট করে মেটাকে বলা হয়, প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট করা সাধারণ যান্ত্রিক ত্রুটি হতে পারে না। এটা মেনে নেওয়া যাবে না। একইসঙ্গে চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত আইন ও নীতি লঙ্ঘন করা হয়েছে মেটার প্ল্যাটফর্মে। এই দুই অপরাধে ক্ষমা চাইতে হবে এবং মান্য করতে হবে সরকারি বিধি। নচেৎ সরকারের যে আইনি সুরক্ষা পায় সেটা পাওয়া যাবে না। এর পরই মেটার তরফে দুঃখপ্রকাশ করা হয়। জানা গিয়েছে, গুগল ইন্ডিয়াকেও নোটিস দিচ্ছে সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ