Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

অবিলম্বে ইনস্টাগ্রামে সক্রিয় হন, মন্ত্রীদের বললেন মোদি

দলীয় মতাদর্শ প্রচারের জন্য এতদিন সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করে এসেছে বিজেপি। কিন্তু নিটের প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনে ছাত্র-যুবরা সেই সোশ্যাল মিডিয়াকেই মুখ্য হাতিয়ার করেছে।

অবিলম্বে ইনস্টাগ্রামে সক্রিয় হন, মন্ত্রীদের বললেন মোদি
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দলীয় মতাদর্শ প্রচারের জন্য এতদিন সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করে এসেছে বিজেপি। কিন্তু নিটের প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনে ছাত্র-যুবরা সেই সোশ্যাল মিডিয়াকেই মুখ্য হাতিয়ার করেছে। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের তুলনায় ইনস্টাগ্রামেই বেশি সক্রিয় জেন-জি। যন্তরমন্তরে পুলিশি ‘নিপীড়ন’ হোক বা আন্দোলনের নানা ভিডিয়ো—মুহূর্তের মধ্যে ইনস্টাগ্রাম ভরিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। চলছে কেন্দ্রের তুমুল সমালোচনা। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের মন্ত্রীদেরও ইনস্টাগ্রামে সক্রিয় হতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ক্যাবিনেটের বৈঠক চলাকালীন এই প্রসঙ্গ তোলেন তিনি। সূত্রের খবর, মোদি অন্য মন্ত্রীদের কাছে জানতে চান, তাঁরা কতজন নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন। প্রধানমন্ত্রী জানান, দেশের তরুণ প্রজন্মের বড়ো অংশ এখন ইনস্টাগ্রামে অনেকটা সময় কাটায়। তাই মন্ত্রীদেরও সেখানে নিয়মিত সক্রিয় থাকতে হবে।

Advertisement

ওই সূত্র অনুযায়ী, মোদি ক্যাবিনেট মন্ত্রীদের বলেছেন, যে শুধুমাত্র সরকারি প্রকল্পের বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করে থেমে গেলেই হবে না। বদলে ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে হবে। মন্ত্রীদের সঙ্গে যাতে সহজে যোগাযোগ করা যায়, সেদিকেও নজর রাখতে হবে। নিয়মিত রিল ও অন্য কনটেন্ট পোস্ট করার জন্যও মন্ত্রীদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ