Bartaman Logo
১০ জুন, ২০২৬

একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথা মোদির

পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার এখনও কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় জ্বালানি সরবরাহও বিপর্যস্ত। এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথা মোদির
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার এখনও কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় জ্বালানি সরবরাহও বিপর্যস্ত। এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইরানে আমেরিকা ও ইজলায়েলের আক্রমণের জেরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তিনি কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে।

Advertisement

ম্যাক্রঁর সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রিয় বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। সেখানে অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং কূটনীতি ও আলোচনার পথে ফেরা প্রয়োজন। শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে দুই দেশ সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাবে।’ ওমানের সুলতানের সঙ্গে এদিনের আলোচনা নিয়েও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। মোদি লিখেছেন, ‘আমার ভ্রাতা সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওমানের মানুষের প্রতি ইদের আগাম শুভেচ্ছা জানিয়েছি। ভারত ও ওমান দুই দেশই চায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করুক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ