Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

গান্ধীজি নন, সবচেয়ে বড়ো ব্র্যান্ড অ্যাম্বাসাডর মোদি: কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

দশ-পনেরো বছর আগেও বহির্বিশ্বে ভারতের পরিচিতি মূলত মহাত্মা গান্ধীর নামের সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু সেটা বদলে গিয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গান্ধীজি নন, সবচেয়ে বড়ো ব্র্যান্ড অ্যাম্বাসাডর মোদি: কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি (পিটিআই): দশ-পনেরো বছর আগেও বহির্বিশ্বে ভারতের পরিচিতি মূলত মহাত্মা গান্ধীর নামের সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু সেটা বদলে গিয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

Advertisement

শেখাওয়াতের দাবি, একটা সময় পর্যন্ত বহির্বিশ্বে ভারতের ভাবমূর্তিতে কিছুটা খামতি ছিল। এই কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, দশ-পনেরো বছর আগেও, আপনি কোনো দেশে গিয়ে কোনো ব্যক্তিকে তাঁর চেহারা দেখে ভারতীয় কি না জিজ্ঞেস করলে, তিনি পরিচয় দিতে দ্বিধা করতেন। নিজের পরিচয় দিতেন এশীয় হিসাবে। তারপর, যদি আপনি তাকে জিজ্ঞাসা করতেন যে তিনি এশিয়ার কোন জায়গার বাসিন্দা, তখন তিনি বলতেন আমি ভারতীয়। শেখাওয়াত আরও বলেন, কয়েক দশক ধরে বিদেশে ভারতের পরিচয় মহাত্মা গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। যদি কোনো পর্যটক বিদেশে কাউকে বলেন যে তিনি একজন ভারতীয়, তাহলে উত্তর আসত, ‘ভারত! ওহ, মিস্টার গান্ধী’। কিন্তু আজ আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আপনি বিশ্বের যেকোনো দেশে যেতে পারেন, যেকোনো জায়গায় যেতে পারেন, এবং যদি আপনি কাউকে বলেন যে আমি ভারত থেকে এসেছি, আপনি তার মুখে একটি উজ্জ্বল হাসি এবং একটি বিস্ময়সূচক উক্তি দেখতে পাবেন, ‘ভারত! ওহ, মিস্টার মোদি।’
সংস্কৃতি ও পর্যটন নাকি বলিউড, বিশ্বব্যাপী ভারতের বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর কোনটি? এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন আমাদের প্রধানমন্ত্রী। এটি কোনো রাজনৈতিক উত্তর নয়। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই এ কথা বলছি। যেমনটা আমি একটু আগেই বললাম, ১০-১৫ বছর আগেও কয়েক দশক ধরে গান্ধীজিই ছিলেন ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর এখন মোদিজি হলেন ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

Advertisement
সম্পর্কিত সংবাদ