১ ডিসেম্বর থেকে মোবাইল অ্যাপ ভিত্তিক উপস্থিতি
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারিগরি শিক্ষাদপ্তরের সব অফিসে ১ ডিসেম্বর থেকে মোবাইল অ্যাপ ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতিতে কর্মী ও আধিকারিকদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে। ওই দপ্তরের অধীনস্থ সব সংস্থা ও প্রতিষ্ঠানেও এই ব্যবস্থা কার্যকর করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। মোবাইল অ্যাপ ভিত্তিক এই পদ্ধতির নাম ‘ফেসিয়াল রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’। ১ ডিসেম্বরের পর কোনো জায়গায় যেন ম্যানুয়াল রেজিস্টারের মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত না করা হয় তা জানিয়ে দেওয়া হয়েছে। তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। গত জুনে রাজ্য সরকার সব অফিসে ফেসিয়াল রেকগনিশন পদ্ধতিতে কর্মী ও আধিকারিকদের উপস্থিতি নির্দিষ্ট সময়ে নথিভুক্ত করার জন্য একটি নির্দেশিকা জারি করে। প্রথমে নবান্নে ও তারপর ৩১ জুলাইয়ের মধ্যে সব অফিসে এটি কার্যকর করতে বলা হয়।

Advertisement